গতকাল দিনভর কক্সবাজারের মেরিন ড্রাইভের প্রায় ৩০ কিলোমিটার ঘুরে অনুমোদন ছাড়াই নতুন রিসোর্ট–কটেজ নির্মাণ, অতিথি কক্ষ তৈরির কাজ দেখা গেছে। শহরে আটতলা হোটেলও চলছে অগ্নিনিরাপত্তা সনদ ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া। বিভিন্ন সংস্থা অনিয়ম চিহ্নিত করে নোটিশ দিচ্ছে। কিন্তু নির্মাণ ও ব্যবসা বন্ধ হচ্ছে না।
সরকারি সংস্থাসহ ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করা প্রাথমিক হিসাব অনুযায়ী, কক্সবাজার জেলায় সাত শতাধিক আবাসিক হোটেল, রিসোর্ট ও কটেজে অগ্নিনিরপত্তার ঘাটতিসহ নানা অনিয়মের তথ্য পাওয়া গেছে।
সূত্র: প্রথম আলো