শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় মেলা বসে। মেলায় ঐতিহ্যবাহী নানা খাবার বিক্রি হয়। এসব খাবারের মধ্যে নারকেল, তিল কিংবা চিড়ার নাড়ু আছে। আছে হাতি–ঘোড়ার আদলে তৈরি মিষ্টিজাতীয় খাবার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার মালতিনগর সর্বজনীন দুর্গামণ্ডপে বসেছে মেলা। মেলার নানা খাবার নিয়ে ছবির গল্প।মেলায় চিনির তৈরি হাতি–ঘোড়ার আদলের খাবার। সাদা ধবধবে কদমা। নারকেলের নাড়ু দেখিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা।
সদ্য তৈরি করা নারকেলের নাড়ু। চিনির তৈরি বাহারি পদের খাবার। জিলাপি ভাজায় ব্যস্ত কারিগর। জিলাপি সাজিয়ে রাখা হয়েছে। মেলায় ঐতিহ্যগত নানা খাবার। মেলা ঘিরে খাবারের পসরা।মেলায় বিক্রির জন্য আনা মিষ্টিজাতীয় খাবার। পূজামণ্ডপ ঘিরে খাবারের দোকান। তিলের তৈরি নাড়ু।মেলায় চলছে খাবার বিক্রি। মুখোরোচক তিলের নাড়ু।
সূত্র: প্রথম আলো