বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। একজন ভারতের ক্রিকেটের মহাতারকা, অন্যজন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি। ক্রিকেট মাঠে দুজনের রসায়ন ছিল দেখার মতো। মাঠের বাইরেও তাঁদের বন্ধুত্বের গল্প কম মধুর নয়। অথচ এই ডি ভিলিয়ার্সই কিনা প্রথম দেখায় কোহলিকে মনে করেছিলেন ‘অহংকারী ও দাম্ভিক’!শুনে অবাক হচ্ছেন? হওয়ারই কথা। তবে কথাটা ডি ভিলিয়ার্স নিজেই বলেছেন।
শুধু তা-ই নয়, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের বিশ্বাস, কোহলিও তাঁর এই মূল্যায়নের সঙ্গে একমত হবেন।ইনস্টাগ্রাম থেকে যেভাবে শুরু কোহলি-জোকোভিচের ‘ডিজিটাল’ বন্ধুত্বসম্প্রতি প্রখর গুপ্তর একটি পডকাস্টে কোহলির সঙ্গে প্রথম পরিচয়ের স্মৃতিচারণা করেছেন ডি ভিলিয়ার্স। সেখানেই উঠে এসেছে ভারতীয় তারকাকে নিয়ে তাঁর প্রথম ধারণার কথা।ডি ভিলিয়ার্সকে প্রশ্ন করা হয়েছিল, কোহলিকে প্রথম দেখায় সত্যিই কি তাঁর অহংকারী ও দাম্ভিক মনে হয়েছিল?
উত্তরে কোনো রাখঢাক করেননি তিনি, ‘হ্যাঁ।
সূত্র: প্রথম আলো