স্পাইওয়্যার মূলত একধরনের ম্যালওয়্যার, যা ফোনের তথ্য চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে পারে। আর তাই স্মার্টফোনে আড়ি পাততে সক্ষম স্পাইওয়্যারের সাহায্যে নির্দিষ্ট ব্যক্তির অনলাইন বা দৈনন্দিন কার্যক্রমে নজরদারি করে থাকে সাইবার অপরাধীসহ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান।
এবার ইসরায়েলের একটি বিজ্ঞাপনী সংস্থার বিরুদ্ধে অনলাইনে বিজ্ঞাপন প্রদর্শন করে ব্যবহারকারীদের যন্ত্রে গোপনে স্পাইওয়্যার প্রবেশ করানোর প্রমাণ পেয়েছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র সিটিজেন ল্যাব।সিটিজেন ল্যাবের গবেষকদের তথ্যমতে, অনলাইন বিজ্ঞাপনব্যবস্থাকে কাজে লাগিয়ে বড় পরিসরে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এ জন্য প্রথমে বিজ্ঞাপনের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের যন্ত্রে গোপনে স্পাইওয়্যার ছড়িয়ে দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো