বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে ৩০ বছরের বেশি সময় ধরে ব্যবসা করছে মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ। সম্প্রতি বাংলাদেশ সফর করেন গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিক রিজাল কামিল। এ সময় তিনি বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ, টেলিযোগাযোগ খাতের অবস্থা, প্রযুক্তির ব্যবহার ও ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন সৈয়দ রিফাত মোসলেম।আজিয়াটা বাংলাদেশে ৩০ বছর ধরে ব্যবসা করছে।
এই সময়ে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশে কী ধরনের পরিবর্তন দেখেছেন?নিক রিজাল কামিল: আমি ২০২৪ সালের জানুয়ারি থেকে আজিয়াটার গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি। চলতি বছরের জুনে গ্রুপ সিইওর দায়িত্ব নিয়েছি। বাংলাদেশে আজিয়াটার উপস্থিতি দীর্ঘদিনের এবং এই সময়ে দেশের ব্যবসায়িক পরিবেশে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে ডিজিটাল সংযোগের গুরুত্ব অনেক বেড়েছে।
টেলিকম এখন আর শুধু মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম নয়; এটি অর্থনীতি, ব্যবসা এবং মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো।
সূত্র: প্রথম আলো