চট্টগ্রামের লোহাগাড়ার এক মুদিদোকানিকে রাস্তা থেকে অপহরণ করে হাত–পা বেঁধে একটি ঘরে চার দিন আটকে রাখার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আটকে রাখার সময় খেতে দেওয়া হয় কেবল কলা–পাউরুটি। তবে চার দিন পর হাত–পা বাঁধা অবস্থায় কক্সবাজারের টেকনাফে একটি সড়কের পাশ থেকে ওই মুদিদোকানি উদ্ধার হয়েছেন।গত শনিবার রাতে টেকনাফের বাহারছড়া থেকে ওই দোকানি উদ্ধার হন।
এর আগে গত বুধবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া থেকে তাঁকে অপহরণের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী দোকানির নাম রাশেদুল ইসলাম। তিনি লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মরাডলুরকুল এলাকার বাসিন্দা মো. সেলিমের ছেলে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তিনি।রাশেদুল ইসলাম নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবার থানায় লিখিত অভিযোগ করে।
এতে বলা হয়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে আধুনগর বাজারে অবস্থিত মুদিদোকান বন্ধ করে রিকশায় লোহাগাড়া সদরের ইটারি রুফটপ রেস্টুরেন্টের পেছনে নিজের বাসায় ফিরছিলেন রাশেদুল।
সূত্র: প্রথম আলো