সুনামগঞ্জ জেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জাহাঙ্গীরনগর ইউনিয়নে মেঘালয় সীমান্ত ঘেঁষে অবস্থিত ডলুরা এলাকা। ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড় থেকে নেমে আসা জালুখালি বা চলতি নদী বাংলাদেশ-ভারতের একটি অন্যতম আন্তসীমান্ত নদী। গারো আদিবাসী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধ্যুষিত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই এলাকায় বছরজুড়েই পর্যটকদের আনাগোনা থাকে।
তবে পর্যটকদের অসচেতনতা এবং পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা প্লাস্টিক ও পলিথিনজাত বর্জ্যের কারণে নদী ও আশপাশের পরিবেশ অনেকটাই বিপদাপন্ন।প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বমণ্ডিত ডলুরা এলাকার চলতি নদীকে প্লাস্টিক বর্জ্যমুক্ত করতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ বন্ধুসভা।
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে ১৪ অক্টোবর এই অভিযান পরিচালনা করেন বন্ধুরা।সুনামগঞ্জ বন্ধুসভার একটি ভালো কাজ।পরিবেশ বিপর্যয় রুখতে এবং নদী সুরক্ষায় স্থানীয় ব্যক্তিদের মধ্যে সচেতনতা তৈরিতে বন্ধুসভার তরুণ স্বেচ্ছাসেবীরা নদীর পাড় ও চরে পড়ে থাকা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য কুড়িয়ে পরিষ্কার করেন।
সূত্র: প্রথম আলো