চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে তদন্ত অথবা পরামর্শক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর দেওয়া এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে সই করেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ।চিঠিতে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর সংকটের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান ও সুনির্দিষ্ট সুপারিশমালাও মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ চিঠির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো