বিজ্ঞানীরা পদার্থের নতুন এক অবস্থার খোঁজ পেয়েছেন। চরম ও অতিশীতল পরিস্থিতিতে কোয়ান্টাম কণার আচরণ বোঝার ক্ষেত্রে এই আবিষ্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাভাবিক অবস্থার বাইরে কণাগুলো কীভাবে সুশৃঙ্খল বিন্যাস তৈরি করে, তা জানতে এটি সাহায্য করে।দীর্ঘদিনের গবেষণার পর পদার্থের একটি অস্বাভাবিক অবস্থা চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। এই আবিষ্কার অত্যন্ত ক্ষুদ্র পরিসরে কণার আচরণ সম্পর্কে পদার্থবিদদের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে।
একে ফ্র্যাকশনাল ফারমি সি বলা হচ্ছে। এই নতুন অবস্থা গবেষকদের কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের অজানা দিকগুলো অন্বেষণ করতে সাহায্য করবে। গবেষণায় অতিশীতল পরমাণু ব্যবহার করা হয়েছে। গবেষকেরা নিয়ন্ত্রিত অবস্থায় কণাগুলোর আচরণের ওপর পরীক্ষা চালান। তাঁরা দেখেন পরমাণুগুলোর মধ্যকার বল বারবার পরিবর্তিত হলে সিস্টেমটি স্বাভাবিক অবস্থা থেকে দূরে সরে যায়।
অবাক করার বিষয় হলো কণাগুলো অত্যন্ত উত্তেজিত হওয়া সত্ত্বেও একটি সুশৃঙ্খল বিন্যাস তৈরি করে।
সূত্র: প্রথম আলো