নারায়ণগঞ্জের রূপগঞ্জে রিপন মিয়া নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আধিপত্য বিস্তার ও ওয়াজ মাহফিল আয়োজনের কমিটি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার।উপজেলার ভোলাব ইউনিয়নের পাইস্কা কুলি মার্কেট এলাকায় গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রিপন (৪২) পাইস্কা এলাকার বাসিন্দা শহিদুল্লাহ মিয়ার ছেলে এবং পেশায় ছিলেন কাঠ ব্যবসায়ী।
তিনি ভোলাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন।মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার, নারায়ণগঞ্জএলাকায় আধিপত্য বিস্তার ও ওয়াজ মাহফিল আয়োজক কমিটিতে নাম রাখা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও ওয়াজ মাহফিল আয়োজক কমিটিতে নাম রাখা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।
সূত্র: প্রথম আলো