পাকিস্তানে অনেক সরকারি কর্মকর্তা দেশে দায়িত্ব পালনরত অবস্থায়ই বিদেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করেছেন।
এ লক্ষ্যে তাঁরা বিদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে বড় অঙ্কের অর্থ ব্যয় করেছেন বলে অভিযোগ উঠেছে।এসব ঘটনায় দেশটির জ্যেষ্ঠ আমলাদের দেশ ও নিজ দায়িত্বের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খাজা আসিফ বলেন, পাকিস্তানের আমলাতন্ত্রে দক্ষ ও সৎ কর্মকর্তা থাকলেও গত কয়েক বছরে অনেক কর্মকর্তা কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য দেশকে স্থায়ী আবাস হিসেবে বেছে নিয়েছেন।খাজা আসিফ অভিযোগ করে আরও বলেন, পাকিস্তান সরকারের চাকরিতে থাকা অবস্থায়ই কিছু কর্মকর্তা পরিকল্পিতভাবে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন।
এমন পদক্ষেপ দেশের প্রতি তাঁদের দায়বদ্ধতা ও দায়িত্ব পালনকালে সরকারি দায়িত্বের প্রতি নিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলেছে।খাজা আসিফ, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীপাকিস্তানের আমলাতন্ত্রে দক্ষ ও সৎ কর্মকর্তা থাকলেও গত কয়েক বছরে অনেক কর্মকর্তা কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য দেশকে স্থায়ী আবাস হিসেবে বেছে নিয়েছেন।আসিফ বলেন, সাম্প্রতিক বছরগুলোয় আমলাদের ‘দেশত্যাগের’ অন্যতম গন্তব্য হয়ে উঠেছে পর্তুগাল।
সূত্র: প্রথম আলো