ভিক্টোরিয়াস সিক্রেটের ২০২৬ সালের ফ্যাশন শোতে নজর কেড়েছে কাইলি জেনারের অন্তর্বাসের বিশেষ অনুষঙ্গ। ৪,৪১০টি প্রাকৃতিক হিরা আর ৭৫.৫৪ ক্যারেটের উজ্জ্বল হলুদ ডায়মন্ডে তৈরি এই ফ্যান্টাসি ব্রার দাম প্রায় ৫০ মিলিয়ন ডলার বলে জানা গেছে।ফ্যাশনের মঞ্চে নজর কাড়তে কখনো একটি পোশাকই যথেষ্ট।
আর সেই পোশাকে যদি জুড়ে দেওয়া হয় হাজার হাজার হিরা, সঙ্গে থাকে একটি বড়সড় হলুদ ডায়মন্ড, তাহলে তা হয়ে উঠতে পারে পুরো আয়োজনের সবচেয়ে আলোচিত অনুষঙ্গ।ভিক্টোরিয়াস সিক্রেটের ২০২৬ সালের ফ্যাশন শোতে ঠিক এমনই এক চমক নিয়ে হাজির হয়েছেন কাইলি জেনার।
১৮ অক্টোবর অনুষ্ঠিত এই শোতে তাঁর পরনে ছিল হিরে বসানো ফ্যান্টাসি ব্রা, যার আনুমানিক মূল্য ৬১৮ কোটি টাকা।৪,৪১০ টি হিরায় তৈরি রাজকীয় নকশা View this post on Instagram A post shared by JACOB & CO. (@jacobandco) কাইলির ফ্যান্টাসি ব্রাটি তৈরি হয়েছে হাই-জুয়েলারি ব্র্যান্ড জ্যাকব অ্যান্ড কো.-এর সঙ্গে যৌথ উদ্যোগে।
সূত্র: প্রথম আলো