দেশের নৌ খাতে আধুনিক, নিরাপদ ও সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়াতে রাজধানীতে মিতসুবিশি মেরিন ইঞ্জিন সেমিনার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এসিআই লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মেরিন অ্যান্ড রিভারাইন টেকনোলজিস লিমিটেড ও মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ ইঞ্জিন সিস্টেম এশিয়া (এমএইচআইইএসএ) যৌথভাবে গত শুক্রবার গুলশানের রেনেসাঁ হোটেলে এ আয়োজন করে।সেমিনারে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির মতো নিয়ন্ত্রক ও পরিবহন সংস্থা, বন্দর কর্তৃপক্ষ, জাহাজ নির্মাতা, ড্রেজার ও মাছ ধরার জাহাজের মালিক, নকশা ও প্রকৌশল পরামর্শক প্রতিষ্ঠান, ক্ল্যাসিফিকেশন সোসাইটি ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন।এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস দেশের নৌ খাতের অগ্রগতিতে এসিআইয়ের দীর্ঘমেয়াদি অঙ্গীকার ও ভবিষ্যৎ–ভাবনা তুলে ধরেন।এসিআই মেরিনের উপদেষ্টা কমোডর রাজীব ত্রিপুরা বলেন, দেশের সরকারি ও বেসরকারি উভয় খাতেই মিতসুবিশি মেরিন ইঞ্জিনের চাহিদা ও সম্ভাবনা বাড়ছে।
ইঞ্জিনটির পরিচালনাগত সুবিধার কথা উল্লেখ করে তিনি খাতসংশ্লিষ্ট সবার মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন।মেরিন হাউস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল আলম এসিআই মেরিনের উল্লেখযোগ্য অর্জনের প্রশংসা করেন।
সূত্র: প্রথম আলো