কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন পুরো পৃথিবীতে আলোচিত একটি বিষয়। কেউ মনে করছে, এআই মানুষের জীবনকে আরও সহজ করে তুলবে। কেউ আবার ভয় পাচ্ছে, এই প্রযুক্তি একদিন মানুষের চাকরি কেড়ে নেবে। মানুষের অনেক কাজই করে দেবে যন্ত্র। তাহলে ভবিষ্যতে মানুষের আর প্রয়োজন কী?এই প্রশ্নের একটু অন্য রকম উত্তর দিয়েছেন লেখক ও সাংবাদিক ফরিদ জাকারিয়া।
যুক্তরাষ্ট্রের বার্ড কলেজের ২০২৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে মানুষের বুদ্ধিমত্তার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁর বক্তব্য, এআই যতই শক্তিশালী হোক, মানুষের নিজস্ব বুদ্ধিমত্তা, কল্পনা, অনুভূতি ও পারস্পরিক সম্পর্কের গুরুত্ব আলাদা।এআই নয়, এইচআইএআই নিয়ে কথা বলতে গিয়ে ফরিদ জাকারিয়া গুরুত্ব দিয়েছেন এইচআইয়ের ওপর।
এইচআই অর্থ হিউম্যান ইন্টেলিজেন্স বা মানুষের বুদ্ধিমত্তা।এআই এখন প্রবন্ধ লিখতে পারে, গান তৈরি করতে পারে, রোগ শনাক্ত করতে সাহায্য করতে পারে, কঠিন অঙ্ক করতে পারে, এমনকি ভিডিওও বানাতে পারে।
সূত্র: প্রথম আলো