বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর বিজয়ী নির্বাচনে ভোট সবাই দিতে পারেন না। বর্তমানে ফিফা সদস্য দেশগুলোর নির্বাচিত সাংবাদিকেরাই শুধু এ সুযোগ পান। কিন্তু কে পেতে পারেন, কে পেয়েছেন আর কে আসলেই পাওয়ার যোগ্য ছিল, এমন আলোচনার অন্ত নেই সমর্থকদের মধ্যে।এবার সমর্থকদের জন্যও ব্যালন ডি’অরে ভোটের সুযোগ এসেছে। তবে সে জন্য পকেট থেকে খরচ করতে হবে এক ইউরো। শুধু একবার নয়, চাইলে একই খেলোয়াড়কে যতবার খুশি ভোট দেওয়া যাবে।
প্রতি ভোটের জন্য এক ইউরো দিতে হবে। ব্যতিক্রমী এই আয়োজনটি করেছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষই।এই ব্যালন ডি’অরের ভোটাভুটি কিন্তু বর্তমান বা সর্বশেষ মৌসুমের জন্য নয়। এটি মূলত পুরস্কারটির ইতিহাসে সেরা জয়ী মৌসুমের ভোট। আরও স্পষ্ট করে বললে, আপনার চোখে কোন মৌসুমের বিজয়ী সত্যিকার অর্থেই বর্ষসেরা হওয়ার মতো পারফরম্যান্স করেছিলেন, সেই রায় দেওয়া।
যেমন লিওনেল মেসি ৮টি মৌসুমে পুরস্কার জিতেছিলেন, ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন পাঁচটি মৌসুম।
সূত্র: প্রথম আলো