ঘরে রয়েছে কয়েকটি বাতি। এর সঙ্গে চলে দুটি ফ্যান আর একটি ফ্রিজ। এ ছাড়া রয়েছে আইপিএস। গত আগস্টে এসবের জন্য বিদ্যুৎ বিল আসে ১ হাজার ৩২৬ টাকা। আগের কয়েকটি মাসেও এর কাছাকাছি বিল ছিল। তবে সেপ্টেম্বরে হঠাৎ বিদ্যুৎ বিল একলাফে ছাড়িয়েছে লাখ টাকা।এমনই ঘটনা ঘটেছে নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের বড় তফদার বাড়ির পল্লী বিদ্যুতের এক গ্রাহকের ঘরে।
সাধারণ আবাসিক গ্রাহক হয়েও হঠাৎ লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল পেয়ে হতবাক তিনি।শহীদুল ইসলাম, গ্রাহক, পল্লী বিদ্যুৎ সমিতি।তারা ভুল করবে, আর আমরা তা সংশোধনের জন্য তাদের দরজায় দরজায় ঘুরব, এটি কোন ধরনের কথা। আমি চাই, এর জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।যে মিটারটিতে এই বিল এসেছে, তা বড় তফদার বাড়ির মৃত আবু তাহেরের নামে। মিটারটি আবু তাহেরের নাতি শহীদুল ইসলাম ওরফে রনি ব্যবহার করেন।
সেপ্টেম্বরের জন্য তাঁদের মিটারে বিদ্যুৎ বিল এসেছে ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা (ভ্যাট ও বিলম্ব মাশুলসহ)।শহীদুল ইসলাম বলেন, তাঁদের ঘরে ফ্যান, বাতি ও আইপিএসের বাইরে কোনো ভারী বৈদ্যুতিক সরঞ্জাম চলে না।
সূত্র: প্রথম আলো