প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরের আগে নগরের একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার মাত্র পাঁচ দিনেই সম্পন্ন হয়েছে। অথচ সড়কটির সংস্কারকাজ শুরু হয়েছিল গত জানুয়ারিতে। ফেব্রুয়ারি-মার্চে পিচ ও ইট তুলে ফেলার পর দীর্ঘদিন কাজ ফেলে রাখা হয়েছিল। এতে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের।আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর রংপুর সফর করার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরের আগে তড়িঘড়ি করে কাজ শেষ করায় সড়কটির সংস্কারকাজের মান ও স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।সংস্কার হওয়া সড়কটি রংপুর শহরের ডিসির মোড় থেকে লালকুঠির মোড় পর্যন্ত। দৈর্ঘ্য প্রায় ১ হাজার ১৫০ মিটার। প্রধানমন্ত্রীর সফরের খবরে ১৫ অক্টোবর থেকে সড়কটি সংস্কারে নতুন করে তৎপরতা শুরু হয়।
এরপর শ্রমিকেরা দিনরাত কাজ করে আজ সোমবারের মধ্যে সড়কটি চলাচলের উপযোগী করেন।দিনরাত কাজ করে সড়ক চলাচল উপযোগী করছেন সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকেরাসড়কের পাশের পাঁচজন দোকানদার জানান, সড়কটির পিচ উঠে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছিল।
সূত্র: প্রথম আলো