বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ পেয়েছেন শুভাগত হোম। তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিন শেষে ১৭৬ রানে অপরাজিত আছেন রাজশাহীর তরুণ ব্যাটসম্যান নাঈম আহমেদ।শুভাগতর অনন্য ‘ডাবল’৪ উইকেটে ২২৬ রান নিয়ে দিন শুরু করা ময়মনসিংহ দ্বিতীয় দিনের শুরুতে ১ রান তুলতেই হারিয়ে ফেলে আরও ২ উইকেট। ফিরে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মাহফিজুল ইসলাম (১১৬) ও রিজান হোসেন (৪৪)।
৫ রান যোগ হওয়ার পর বিদায় নেন আবু হায়দারও। ২৩২/৭ হয়ে যাওয়া সেই ময়মনসিংহ ঢাকার বিপক্ষে শেষ পর্যন্ত অলআউট হয়েছে ৩৮৭ রানে।শুভাগত হোম ও রাকিবুল হাসান ঢাকার বোলারদের হতাশ করে অষ্টম উইকেটে যোগ করেন ১২৮ রান। শুভাগত ও রাকিবুল, দুজনেই ফিফটি পেয়েছেন। শুভাগত ৭১ ও অধিনায়ক রাকিবুল করেছেন ৬১ রান। ৭০ রানে মাথায় প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন শুভাগত।
তাতে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ পেয়ে গেলেন শুভাগত।ঢাকার লেগ স্পিনার আমিনুল ইসলাম ৪ ও পেসার সুমন খান পেয়েছেন ৩ উইকেট।
সূত্র: প্রথম আলো