বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) একটি লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে। ১৭ অক্টোবর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিসি এই সিদ্ধান্তের কথা জানায়।
যুব উন্নয়ন অধিদপ্তরের অনিয়মের রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় সরকারি চাকরির পরীক্ষা নিয়ে এক হযবরল পরিস্থিতি আবার সামনে এসেছে।বিআইডব্লিউটিসির ফার্মাসিস্ট, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং সহকারী ভান্ডার রক্ষকের মতো ৪৮টি পদের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় ১৭ হাজার চাকরিপ্রার্থী। ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
প্রক্রিয়া শেষে চলতি বছরের ১৫ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং নির্ধারিত সময়ে ফলাফলও প্রকাশ করা হয়।
সূত্র: প্রথম আলো