ষষ্ঠ হিজরি শতকে ইসলামি আইনশাস্ত্রের ইতিহাসে একজন হাম্বলি ইমাম ছিলেন ইবনে কুদামা। পুরো নাম আবু মুহাম্মদ আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে কুদামা আল-মাকদিসি। ফিলিস্তিনের নাবলুস এলাকার জাব্বাইন গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। খ্রিষ্টীয় সন তখন ১১৪৬, হিজরি ৫৪১। ফিকহ, হাদিস, উসুল ও জুহদের (পার্থিব অনাসক্তি) অনন্য সমন্বয় ঘটেছিল তাঁর ব্যক্তিত্বে।
তিনি দামেস্ক ও বাগদাদে তৎকালীন সেরা আলেমদের সান্নিধ্যে বিদ্যা অর্জন করেন; যাদের একজন ছিলেন বিখ্যাত সুফি আব্দুল কাদির জিলাানি।অধ্যয়ন শেষে হাম্বলি মাজহাবের পুনর্গঠন ও শিক্ষাদান পদ্ধতিতে তিনি নতুন প্রস্তাবনা নিয়ে আসেন।গ্রন্থাবলির বিন্যাসে শিক্ষাক্রমের প্রতিফলন আল মুগনি তাঁর সবচেয়ে আলোচিত গ্রন্থ। কিন্তু এই গ্রন্থ পাঠের আগে একজন শিক্ষার্থীকে সাধারণ শিক্ষানবিস থেকে একজন প্রাজ্ঞ গবেষকের পথে হাঁটতে হয়।
কীভাবে—ইবনে কুদামার গ্রন্থাবলি তার একটি নিখুঁত শিক্ষাক্রম পরিলক্ষিত হয়।১. ‘উমদাতুল ফিকহ’: এটা প্রাথমিক স্তর।
সূত্র: প্রথম আলো