রাজধানীর দয়াগঞ্জ রেলক্রসিং–সংলগ্ন গুমটিঘর এলাকার মাদক স্পটে যৌথ অভিযান চালিয়ে দুই নারীসহ ১৫ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেন।
এই স্পটটিতেই গত শনিবার অস্ত্র উঁচিয়ে অভিযান চালিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবির যৌথ দল আজ সোমবার বিকেল ৩টা ১০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালায়। অভিযানকালে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
একই সঙ্গে মাদক সেবনের অস্থায়ী কাগজের ছাউনি ও ঝুপড়িগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।অভিযানে অংশ নেওয়া দুই সংস্থার কর্মকর্তারা জানান, সকাল থেকেই রেললাইন–সংলগ্ন গুমটিঘর এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন চলছিল।
সূত্র: প্রথম আলো