ভারতের আক্রমণ ঠেকাতে রীতিমতো দিশাহারা বাংলাদেশের মেয়েরা! প্রথমার্ধেই ২৪ গোল হজম, বিপরীতে বাংলাদেশের গোল মাত্র ৮টি।বিরতির পরও পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে চিত্রটা বদলায়নি। শেষ পর্যন্ত ব্যবধানটা দাঁড়ায় ৪৭–১৩–এ।
বেগম খালেদা জিয়া নারী আইএইচএফ নেশনস ট্রফিতে আজ ভারতের কাছে বাংলাদেশের মেয়েদের ৩৪ গোলের এই হার শুধু স্কোরবোর্ডের ব্যবধানই নয়; দুই দলের প্রস্তুতি, গতি, শক্তি আর আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতার পার্থক্যটাও তুলে ধরল।বাংলাদেশের কোচ আনা আলোনসোও সে বাস্তবতাটা বুঝতে পেরেছেন। খেলা শেষে বলেছেন, ‘আমরা তাদের চেয়ে অনেক দিক থেকেই পিছিয়ে।
শারীরিক সক্ষমতা ও হ্যান্ডবলের দক্ষতায়ও পার্থক্য আছে, যা আজ (গতকাল) মাঠে দেখা গেল।’কোচের মতে, এই ঘাটতি কয়েক মাসের ক্যাম্পে কাটিয়ে ওঠা সম্ভব নয়।
সূত্র: প্রথম আলো