অভিবাসননীতি ও প্রাদেশিক ক্ষমতা বাড়ানোর পাশাপাশি কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নেও মত দেবেন ভোটাররা আজ ১৯ অক্টোবর। মোট ১০টি প্রশ্নের এই গণভোটে অভিবাসননীতি, সরকারি স্বাস্থ্যসেবা ও সামাজিক সুবিধা, নির্বাচনে ভোট দেওয়ার যোগ্যতা এবং প্রাদেশিক ক্ষমতা বাড়ানোর মতো বিষয় রয়েছে।
সবচেয়ে আলোচিত প্রশ্নটি হলো, আলবার্টা কানাডার প্রদেশ হিসেবে থাকবে, নাকি কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে ভবিষ্যতে একটি বাধ্যতামূলক গণভোট আয়োজনের আইনি প্রক্রিয়া শুরু করবে।গণভোটের আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ফেডারেল কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পয়লিয়েভ এবং আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ—তিনজনই আলবার্টাকে কানাডার অংশ হিসেবে রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।
তবে অভিবাসন ও সাংবিধানিক ক্ষমতা নিয়ে গণভোটের অন্য প্রশ্নগুলোতে তাঁদের অবস্থান এক নয়।
সূত্র: প্রথম আলো