‘ডিসির মতবিনিময় সভায় “এমপির প্রতিনিধি” হিসেবে বক্তব্য দিলেন অস্ত্র মামলার আসামি’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।
তিনি বলেন, ৯ অক্টোবর প্রথম আলোর অনলাইন সংস্করণে ওই শিরোনামের একটি লিখিত সংবাদ ও আরেকটি ভিডিও রিল প্রকাশিত হয়েছে, যার সঙ্গে প্রকৃত তথ্যের ভিন্নতা রয়েছে।১১ অক্টোবর স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে ইউএনও বলেন, ‘জামিনে থাকার কারণে এবং তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ আদালত কর্তৃক এখনো প্রমাণিত না হওয়ায় জাহাঙ্গীর হোসেন ফরাজী মির্জাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য হয়েছেন এবং তিনি নিয়মিত উপজেলা আইনশৃঙ্খলা সভায় থাকেন।
নিম্ন স্বাক্ষরকারী তাঁকে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে সম্মানিত পটুয়াখালী এর মতবিনিময় সভায় আমন্ত্রণ জানান।
সূত্র: প্রথম আলো