দিনাজপুরের নবাবগঞ্জে সাপের কামড়ে লগেন হাসদা (৫৫) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।মৃত লগেন হাসদার বাড়ি ওই গ্রামে।
তিনি এলাকায় সাপ ধরা ও খেলা দেখানো এবং সাপে কাটা রোগীর চিকিৎসা করতেন।মৃত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাছান মো. ছালাহ উদ্দিন জানান, লগেন হাসদা প্রায় ৩০ বছর ধরে এলাকায় সাপ বিক্রি করতেন ও খেলা দেখাতেন। আজ সকাল ১০টার দিকে তিনি পাশের গ্রামে সাপের খেলা দেখানোর জন্য নিজ বাড়িতে বস্তা থেকে সাপ বের করছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাঁর হাতে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরে বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
সূত্র: প্রথম আলো