ঐতিহ্যবাহী চীনা রন্ধনশৈলী, আধুনিক পরিবেশনা আর প্রকৃতিনির্ভর স্থাপত্যের মেলবন্ধনে ঢাকার ভোজনজগতে নতুন সংযোজন ‘হাউস অব হান’। ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে যাত্রা শুরু করা রেস্তোরাঁটিতে খাবারের স্বাদের পাশাপাশি গুরুত্ব পেয়েছে নান্দনিকতা ও আতিথেয়তা। আর এই রেস্তোরাঁ উদ্বোধনের মধ্যে দিয়ে পূর্ণতা পেল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট।খাবারের অভিজ্ঞতা কি কেবল স্বাদেই সীমাবদ্ধ?
খাবারের সৌরভ, পরিবেশনের ধরন, অন্দরসজ্জা, আলোছায়ার খেলা কিংবা স্থাপত্যের নান্দনিকতা—সব মিলিয়েই তৈরি হয় একটি রেস্তোরাঁর নিজস্ব পরিচয়। বিশেষত চীনা খাবারের মতো সমৃদ্ধ রন্ধনঐতিহ্যের ক্ষেত্রে উপকরণের বৈচিত্র্য, রান্নার কৌশল ও স্বাদের ভারসাম্য ভোজনের অভিজ্ঞতাকে দেয় আলাদা মাত্রা। সেই ঐতিহ্যকে আধুনিক বিলাসবহুল পরিসরে তুলে ধরার লক্ষ্য নিয়ে রাজধানীতে যাত্রা শুরু করেছে ‘হাউস অব হান’।
পাঁচতারকা হোটেল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে অবস্থিত এই রেস্তোরাঁয় চীনা খাবারের নিজস্ব স্বাদের পাশাপাশি গুরুত্ব পেয়েছে প্রকৃতিনির্ভর স্থাপত্য, সমকালীন প্রাচ্য নান্দনিকতা ও পরিশীলিত আতিথেয়তা।রেস্তোরার প্রবেশমুখচীনের রাজবংশ হান ডাইনেস্টির (খ্রিষ্টপূর্ব ২০৬–খ্রিষ্টীয় ২২০) নাম অনুসারে রেস্তোরাঁটির নাম রাখা হয়েছে ‘হাউস অব হান’।
সূত্র: প্রথম আলো