‘সচেতন হই, সুস্থ থাকি’ প্রতিপাদ্যে শিশুদের স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করে নোয়াখালী বন্ধুসভা।
৭ অক্টোবর দুপুর ১২টায় সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রচারাভিযান চালানো হয়।সাধারণ সম্পাদক সানি তামজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক নিয়ম, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানির ব্যবহার এবং ডায়রিয়া ও পানিশূন্যতা প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করা হয়।
এ সময় সঞ্চালক শিক্ষার্থীদের হাতে-কলমে সঠিক নিয়মে খাওয়ার স্যালাইন (ওরস্যালাইন) তৈরির পদ্ধতি প্রদর্শন করেন।শিশুদের স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে নোয়াখালী বন্ধুসভার সচেতনতামূলক ক্যাম্পেইন।ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আরা বেগম বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি শিশুদের স্বাস্থ্যবিধি শেখা অত্যন্ত জরুরি।
সূত্র: প্রথম আলো