কোচের সঙ্গে মনোমালিন্যের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় শাস্তি পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা (৩৫ হাজার ৩০০ টাকা) করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। আজ এক বিবৃতিতে ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল জানায়, ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চলতি মাসের শুরুর দিকে নরওয়ের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসে থাকেন রোনালদো।
পরে পর্তুগালের কোচ জর্জ জেসুস তার ভূমিকা নিয়ে দুবার কথা দিয়েও তা রাখেননি— এমন অভিযোগ তুলে ডেনমার্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচের আগেই তিনি কোপেনহেগেনে পর্তুগালের ক্যাম্প ছেড়ে চলে যান।জেসুস অবশ্য রোনালদোর সঙ্গে কোনো সমঝোতার কথা অস্বীকার করেছেন। তবে পরে রোনালদোর জাতীয় দলে ফেরার পথ খোলা আছে বলে জানান।রোনালদোও নরওয়ে ম্যাচের পর সমর্থকদের অভিবাদন না জানানো ও সতীর্থদের ফেলে চলে আসার জন্য ক্ষমা চান।
তিনি জানান, এই ঘটনার ফলে যেকোনো শাস্তি ভোগ করার পর তিনি আবারও জাতীয় দলে ফেরার জন্য তৈরি আছেন।ডিসিপ্লিনারি কাউন্সিল জানিয়েছে, রোনালদো ইচ্ছাকৃতভাবে ফেডারেশনের শৃঙ্খলাবিধি ভেঙেছেন।
সূত্র: প্রথম আলো