হামিদ দাবাশি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইরান স্টাডিজ ও তুলনামূলক সাহিত্য বিভাগের হাগোপ কেভোরকিয়ান অধ্যাপক। ২০২১ সালের ৫ সেপ্টেম্বর তাঁর লেখা এই নিবন্ধ আল–জাজিরায় প্রকাশিত হয়। অন্য আলোর অনলাইন পাঠকের জন্য নিবন্ধটি অনুবাদ করেছেন খলীলুল্লাহ মুহাম্মাদ বায়েজীদসময় ২০০১ সালের ১১ সেপ্টেম্বর, মঙ্গলবার। সেদিন যথারীতি সকাল সকাল ঘুম থেকে উঠি। বিছানায় শুয়েই পড়তে ও লিখতে শুরু করি।
তখনো জানি না মাত্র কয়েক কিলোমিটার দূরে ম্যানহাটানে কী ভয়াবহ ঘটনা ঘটে চলেছে।নিউইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আপার ওয়েস্ট সাইডে ছিল আমাদের বাসা। শহরের কোলাহলমুখর ডাউনটাউন আর ব্যস্ত বাণিজ্যিক মিডটাউন থেকে দূরে, শান্ত ও মনোরম এক আবাসিক এলাকায় আমাদের বসবাস। জায়গাটা এতটাই নিরিবিলি যে দেখলে মনে হতো যেন গ্রামীণ স্ক্যান্ডিনেভিয়ার কোনো এক পাড়া।ল্যান্ডফোনটা হঠাৎ বেজে উঠল।
তখনকার দিনে মুঠোফোন তেমন ছিল না, থাকলেও তা ছিল বিরল ও অদ্ভুত এক জিনিস।
সূত্র: প্রথম আলো