ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো অনুষ্ঠানে এবারের অতিথি প্রতাপ শঙ্কর হাজরা। জনপ্রিয় একাধিক খেলায় পারদর্শী এই ব্যক্তিত্ব পুরো জীবনকে জড়িয়ে নিয়েছেন খেলাধুলার সঙ্গে। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। দীর্ঘ এই সাক্ষাৎকারে শৈশব থেকে তাঁর খেলার প্রতি আগ্রহ, বেড়ে ওঠা, জাতীয় পর্যায়ে যুক্ত হওয়াসহ নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।‘ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো’ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।
আজ আমরা পেয়েছি একজন কিংবদন্তিকে। তিনি একের ভেতরে তিন—বাংলাদেশের এবং বাংলাদেশ হওয়ার আগে পাকিস্তানের জাতীয় দলের ফুটবল ও হকি খেলোয়াড়। তিনি ক্রিকেটও খেলতেন, হকির কোচ ছিলেন। প্রথম আলোর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারে তিনি আজীবন সম্মাননা লাভ করেছিলেন। নিজেকে তিনি পরিচয় দেন ‘মোহামেডানের প্রতাপ’ হিসেবে। আমরা পেয়েছি প্রতাপ শঙ্কর হাজরাকে। দাদা, আপনাকে স্বাগত জানাই।প্রতাপ শঙ্কর হাজরা: থ্যাঙ্ক ইউ, ভাই, আপনাকে।
আপনার জীবনকাহিনি পড়ার চেষ্টা করছিলাম।
সূত্র: প্রথম আলো