কৃষকের জন্য ডিজিটাল ঋণের ব্যবস্থা করা হচ্ছে। কৃষকদের ডিজিটাল লেনদেনের তথ্য কাজে লাগিয়ে ঋণ পাওয়ার সুযোগ তৈরি করতে চায় ব্র্যাক ব্যাংক। এ জন্য আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণাপ্রতিষ্ঠান আইএফপিআরআইয়ের সঙ্গে যৌথ উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। দুই বছর মেয়াদি এ পরীক্ষামূলক উদ্যোগে ৫০ হাজার কৃষক ও দেড় হাজার কৃষি উপকরণ বিক্রেতাকে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে সহায়তা দিচ্ছে গেটস ফাউন্ডেশন।
এ উদ্যোগের মাধ্যমে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।উদ্যোগটির আওতায় কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের ডিজিটাল লেনদেনের ইতিহাস ব্যবহার করে ঋণ পাওয়ার যোগ্যতা মূল্যায়ন করা হবে। এর ফলে যাঁরা এত দিন মূলত অনানুষ্ঠানিক উৎস থেকে ঋণ নিতেন, তাঁদের প্রাতিষ্ঠানিক ঋণ পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।চলতি অক্টোবর মাসেই এ উদ্যোগ শুরু করতে চায় ব্র্যাক ব্যাংক। চলবে ২০২৮ সালের অক্টোবর পর্যন্ত।
ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।যেভাবে কাজ করবে উদ্যোগটি বাংলাদেশের অনেক কৃষক ও কৃষিভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়ী প্রাতিষ্ঠানিক ঋণ পেতে সমস্যায় পড়েন।
সূত্র: প্রথম আলো