শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন ও বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবেরশুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগের তিন জেলায় যাচ্ছেন।
আজ মঙ্গলবার সকালে তিনি প্রথমে রংপুর, এরপর রাজশাহী ও সবশেষে চট্টগ্রাম যাবেন।আতিকুর রহমান রুমন আরও বলেন, ‘এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।’চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে একই দিন রাতেই প্রধানমন্ত্রী ঢাকা ফিরবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।আজ সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর।
সূত্র: প্রথম আলো