যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে রাসায়নিক প্রকৌশলে পিএইচডি করেছেন জ্যাক ওয়েইস। স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন রাইস বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি সর্বোচ্চ সম্মানসূচক ফলাফল অর্জন করেন। তাঁর গবেষণার উল্লেখও ছিল ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটির আলোচনায়।
এরপরও ২০২৪ সালে পিএইচডি শেষ করার পর থেকে দুই হাজার ৩০০টির বেশি চাকরিতে আবেদন করেও কোনো স্থায়ী চাকরি পাননি ওয়েইস।যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে তাঁর চাকরি খোঁজার এই অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।যেসব দেশে সরকারি ছুটি সবচেয়ে বেশি, শীর্ষ দশে আছে বাংলাদেশওপ্রতিবেদন অনুযায়ী, প্রথমে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও অন্যান্য কোম্পানিতে বিজ্ঞানভিত্তিক চাকরি এবং জাতীয় গবেষণাগারগুলোর মর্যাদাপূর্ণ পোস্টডক্টরাল গবেষণার সুযোগ খুঁজেছেন ওয়েইস।
পরে সফটওয়্যার প্রকৌশলসহ বিভিন্ন খাতের চাকরিতেও আবেদন করেন।
সূত্র: প্রথম আলো