কক্সবাজারের চকরিয়ায় একটি পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিড়ালটির মালিক। গতকাল সোমবার দুপুরে মৃত বিড়ালটি খাঁচায় ভরে তিনি চকরিয়া থানায় যান।পোষা বিড়ালটির মালিকের নাম শামশুল আলম (৫৪)। তিনি চকরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত নারীর নাম ফিরোজা বেগম।
তিনি শামশুল আলমের প্রতিবেশী।থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, শামশুল আলমের দুটি পোষা বিড়াল রয়েছে। দীর্ঘদিন ধরে সেগুলোকে যত্নে লালন-পালন করছেন তিনি। সোমবার সকালে বাড়ির পেছনের একটি খালি জায়গায় ছাগল বেঁধে দিতে গেলে একটি বিড়াল তাঁর পিছু যায়। এ সময় ফিরোজা বেগমের একটি পোষা কুকুর তাঁর বিড়ালটিকে কামড় দেওয়ার চেষ্টা করে। শামশুল আলম কুকুরটিকে তাড়া করে সরিয়ে দেন।
এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজা বেগম লাঠি দিয়ে বিড়ালটিকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।শামশুল আলম বলেন, ‘বিড়ালগুলো আমার সন্তানের চেয়েও বেশি।
সূত্র: প্রথম আলো