সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন এ বছর অনুষ্ঠিত হচ্ছে না। ইয়েমেনের ইরানপন্থী হুতিদের হামলার ভয়ে আগামী বছর পর্যন্ত সম্মেলনটি স্থগিত করেছেন আয়োজকেরা। সম্মেলনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) নামে এ সম্মেলন চলতি মাসের শেষে হওয়ার কথা ছিল।
এতে যোগ দিতে অনেক নির্বাহীর রিয়াদে যাওয়ার কথা ছিল।আয়োজকেরা এবারের সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হওয়ার সুযোগ রাখার বিষয়টিও ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বার্ষিক এ আয়োজন স্থগিতই করা হলো।হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন সরাসরি ও অনলাইনে করার ভাবনাআজ মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ২৬ থেকে ২৯ অক্টোবরের এফআইআই সম্মেলন আপাতত হচ্ছে না।
আগামী বছর কবে নাগাদ সম্মেলনটি হতে পারে, সেই তারিখ ‘শিগগিরই’ জানানো হবে।এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, ‘এ সিদ্ধান্ত আমাদের অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি গভীর অঙ্গীকারের প্রতিফলন।’সাম্প্রতিক সপ্তাহগুলোয় সৌদি আরবে একের পর এক হামলা চালাচ্ছে হুতিরা।
সূত্র: প্রথম আলো