রোকাইয়া জাফরী নিজেকে লালনের মেয়ে বলেই ‘লেনিনের দেশে লালনের মেয়ে’ নামে একটি বই লিখেছিলেন, যেটি ১৯৬৬ সালে (কিন্তু আর্টিফিশিয়াল বুদ্ধিমত্তা জানাচ্ছে ১৯৯১ সালে, যে তথ্যটি ভুল) প্রকাশিত হয়েছিল নওরোজ কিতাবিস্তান থেকে। তত দিনে তিনি অবশ্য পাড়ি জমিয়েছেন পাকিস্তানে। বিয়ে করেছেন। পাকিস্তান গণপরিষদের সদস্য হয়েছেন।
সোভিয়েত ইউনিয়ন ঘুরে এসেছেন।১৯১৭ সালের ৭ নভেম্বর (পুরোনো রুশ জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ২৫ অক্টোবর) রাশিয়ার লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লব হয়েছিল, যা অক্টোবর বিপ্লব হিসেবেও পরিচিত। এদিকে সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ অনুষ্ঠানের সমাপনী দিন।
ফলে অক্টোবরে লালন ও লেনিনের সাবেক সোভিয়েত ইউনিয়নকে একসঙ্গে স্মরণের একটা উপায় হতে পারে একটি বই।
সূত্র: প্রথম আলো