একসময় নতুন মুঠোফোন কিনলে বাক্সের ভেতরেই পাওয়া যেত চার্জার, চার্জিং কেব্ল ও ইয়ারফোন। এমনকি কখনো কখনো ফোনের সুরক্ষার জন্য ব্যাক কভারও দেওয়া হতো। সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। প্রথমে ফোনের বাক্স থেকে বাদ পড়েছে ইয়ারফোন, এরপর চার্জার। এখন অনেক ফোন কিনতে গেলে চার্জার আলাদাভাবে কিনতে হয়। পরিবেশ সুরক্ষার যুক্তিতে নির্মাতারা এই পরিবর্তন এনেছে।
তবে এর পেছনে উৎপাদন খরচ কমানোর বিষয়টিও কাজ করেছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।২০২০ সালে আইফোন ১২ সিরিজের সঙ্গে বক্সে চার্জিং অ্যাডাপ্টার দেওয়া বন্ধ করে অ্যাপল। পরের বছর গ্যালাক্সি এস–২১ সিরিজের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেয় স্যামসাং। এরপর আরও কয়েকটি নির্মাতা প্রতিষ্ঠান ফোনের বাক্স থেকে চার্জার সরিয়ে নেয়। তবে এখনো অনেক অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে চার্জার দেওয়া হয়।
চার্জার বাদ দেওয়ার পক্ষে নির্মাতাদের প্রধান যুক্তি ছিল পরিবেশ সুরক্ষা।
সূত্র: প্রথম আলো