পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট গাইনোকোলজি সোসাইটি অব বাংলাদেশ ও প্রথম আলো এ বৈঠকের আয়োজন করে। সায়েন্টিফিক পার্টনার এসকেএফ।দেশের উন্নয়ন পরিকল্পনায় কিশোর-কিশোরীদের বাদ দেওয়ার সুযোগ নেই। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিকল্পনা প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত তাদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
মাসিক নিয়ে কুসংস্কার দূর করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন চিকিৎসক, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞরা।বক্তারা বলেছেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, পুষ্টি এবং সহিংসতা প্রতিরোধ—এ চার ক্ষেত্রে কিশোর-কিশোরীদের চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে।
পাশাপাশি কৈশোরের স্বাস্থ্য নিয়ে সচেতনতা, গবেষণা ও কার্যকর সেবা বাড়াতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও সরকারকে সমন্বিতভাবে কাজ করতে হবে।গতকাল সোমবার ‘কিশোর-কিশোরীর স্বাস্থ্যসমতা নিশ্চিতকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা উঠে আসে।
সূত্র: প্রথম আলো