ফিফা আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করলেও চূড়ান্ত শাস্তির বিষয়ে তখন কিছু জানায়নি।
রোনালদো জাতীয় দল ছেড়ে যাওয়ার প্রায় তিন সপ্তাহ পর গতকাল তাঁকে ৩০ দিন নিষিদ্ধ করার পাশাপাশি ২৫৫ ইউরো (৩৫ হাজার ৩০০ টাকা) জরিমানা করে এফপিএফ।সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর জরিমানার এই অঙ্ক নিয়ে রীতিমতো হাস্যরস চলছে। এক্সে এক ফুটবলপ্রেমী লিখেছেন, ‘রোনালদো সৌদি আরবে প্রতি মিনিটে উপার্জন করে ৩৫০ ইউরো আর সেখানে পর্তুগাল তাঁকে ২৫৫ ইউরো জরিমানা করেছে।
ভাঁড়!’এমন আরও অনেক হাস্যরসাত্মক তির্যক মন্তব্য চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সূত্র: প্রথম আলো