প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজশাহী সফরে এসেছেন তারেক রহমান। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে তিনি সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন। বিকেল ৩টা ২৮ মিনিটে তিনি জনসভায় পৌঁছান।সফরসূচি অনুযায়ী, দুপুর সোয়া একটার দিকে প্রধানমন্ত্রীর রাজশাহীতে পৌঁছানোর কথা ছিল।
এরপর নগরের গণকপাড়ায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন এবং সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতির কর্মসূচি ছিল। তবে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে রাজশাহীতে পৌঁছান। জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পাশাপাশি রাজশাহীর আখচাষিদের মধ্যে প্রণোদনার অর্থ বিতরণেরও কর্মসূচি রয়েছে।রাজশাহী সফর শেষে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান।
এর আগে সকালে তিনি রংপুরে রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন।প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতিপ্রধানমন্ত্রীর আগমন ও জনসভা উপলক্ষে গত কয়েক দিন ধরে রাজশাহী নগরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো