রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে কৃষিপণ্য কিনতে যাচ্ছিলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার সাত ব্যবসায়ী। উদ্দেশ্য ছিল মৌসুমের শুরুতে বীজ ও অন্য কৃষিপণ্য কিনে এনে স্থানীয় বাজারে বিক্রি করা। গতকাল সোমবার সন্ধ্যায় জাজিরার কাজীরহাট বাজার থেকে একসঙ্গে যাত্রা শুরু করেছিলেন তাঁরা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তাঁদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান পাঁচ ব্যবসায়ী।
আহত হয়েছেন তাঁদের সঙ্গে থাকা আরও দুই ব্যবসায়ী।আজ মঙ্গলবার ভোর চারটার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে ওই ব্যবসায়ীদের বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোট ১৪ জন নিহত ও অন্তত ৩২ জন আহত হয়েছেন।গুরুতর আহত রুবিনা হাসপাতালে, স্বামী ও মেয়ের মৃত্যুর খবর জানেন না নিহত পাঁচ ব্যবসায়ী হলেন জাজিরার বড়কান্দি ইউনিয়নের রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জুয়েল মাদবর (৪০), ডুবিসায়বর সালাল মোল্যা (৪৫), সোহাগ শিকদার (৩০), আব্দুস সামাদ ফকির (৭০) এবং পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকার শাহিন ব্যাপারী (২৫)।
সূত্র: প্রথম আলো