প্রাথমিক বিজ্ঞান: বিস্তৃত প্রশ্ন∎ অধ্যায়-৬ প্রশ্ন: ‘সূর্য শক্তির প্রধান উৎস’—এ কথাটি ব্যাখ্যা করো।উত্তর: পৃথিবীতে আমরা যত প্রকার শক্তি দেখি, তার প্রায় সব কটিরই প্রত্যক্ষ বা পরোক্ষ উৎস হলো সূর্য। উদ্ভিদ সূর্যের আলোকশক্তি ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য তৈরি করে এবং এই শক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে জমা রাখে।
মানুষ বা অন্যান্য প্রাণী যখন সেই উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে, তখন সেই রাসায়নিক শক্তি তাদের দেহে স্থানান্তরিত হয়, যা ব্যবহার করে তারা শারীরিক কাজ বা গতিশক্তি অর্জন করে। এ ছাড়া বর্তমানে আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সূর্যের আলোকশক্তিকে সরাসরি বিদ্যুৎশক্তিতে রূপান্তর করে সৌর প্যানেল চালাচ্ছি। এমনকি কয়লা বা পেট্রোলিয়ামের মতো জীবাশ্ম জ্বালানিও মূলত প্রাচীনকালের উদ্ভিদের সঞ্চিত সৌরশক্তি।
তাই বলা যায়, খাদ্যের রাসায়নিক শক্তি থেকে শুরু করে আধুনিক বিদ্যুৎশক্তি—সবকিছুর পেছনেই সূর্যের ভূমিকা রয়েছে, যা সূর্যকে শক্তির প্রধান উৎস হিসেবে প্রতিষ্ঠিত করে।প্রশ্ন: ‘আলো সোজা পথে চলে’—বিষয়টি পরীক্ষণের আলোকে ব্যাখ্যা করো।উত্তর: আলোর গতির একটি প্রধান ধর্ম হলো এটি সব সময় সোজা পথে চলে, যা একটি সহজ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়।
সূত্র: প্রথম আলো