সুলেমান দিয়াবাতের গোলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ালেন ইয়োহান মাবিদা। ক্যামেরুনের এই ফরোয়ার্ডের দুর্দান্ত এক ওভারহেড কিকে শেষ পর্যন্ত জয় হাতছাড়া হলো সাদা-কালোদের। ফেডারেশন কাপে আজ পিডব্লুডির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান।মোহামেডান যখন পয়েন্ট হারানোর হতাশায় পুড়ছে, বসুন্ধরা কিংস তখন জয়ের আনন্দে।
সিটি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করেছে কিংস। দিনের অন্য ম্যাচে আরামবাগের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ঢাকা ওয়ান্ডারার্স।তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে এখন বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান।মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে সিটি ক্লাবের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বসুন্ধরা কিংস।
সেই আক্রমণের সুফল পেতে খুব বেশি অপেক্ষাও করতে হয়নি তাদের।১৭ মিনিটে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসনকে নিজেদের বক্সে ফাউল করেন সিটি ক্লাবের গাম্বিয়ান ডিফেন্ডার ফোদায়ে ডার্বো।
সূত্র: প্রথম আলো