রাশিয়ার সিরিয়াসে ২৪ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াড (MY-GEO) ২০২৬। এতে বাংলাদেশের হয়ে অংশ নেবে পাঁচ শিক্ষার্থী।
সঙ্গে থাকবেন তিনজন দলনেতা ও একজন পর্যবেক্ষক।বাংলাদেশ দলের শিক্ষার্থীরা হলো বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের মিনহাজুল ইসলাম তাহমিদ, সরকারি বিজ্ঞান কলেজের শাহরিয়ার নূর, রাজশাহীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের মো. তাওসিকুল ইসলাম, নেত্রকোনা সরকারি কলেজের আরিফা আতিক মীম এবং নটর ডেম কলেজের তানভীর সাদাত।বাংলাদেশি বিজ্ঞানী ফিরদৌসী কাদরীকে নিয়ে ভিডিও বানালেন বিল গেটস, নেপথ্যে কলেরা ভ্যাকসিনদলনেতা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আইমান মাহমুদ ও তাসিন মোহাম্মাদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌস আহমেদ।
পর্যবেক্ষক হিসেবে থাকবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ তাহমিদ।গত ১০ অক্টোবর জিরো কম্পিটিশনস লিমিটেডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে দলের সদস্যদের নাম ঘোষণা করা হয়।
সূত্র: প্রথম আলো