২০০৬ সালের বিপর্যয়কর মধ্যবর্তী নির্বাচনের কয়েক মাস আগে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাঁর প্রেস সচিব স্কট ম্যাকক্লেলানকে বরখাস্ত করেন। একই সময়ে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি পদে মনোনীত তাঁর ঘনিষ্ঠ সহযোগী হ্যারিয়েট মায়ার্সের মনোনয়নও প্রত্যাহার করে নেন।তবে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডকে সরাননি।
ওই নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পরই তিনি রামসফেল্ডকে বরখাস্ত করেন। ইরাক যুদ্ধ ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছিল। সেই যুদ্ধের নেতৃত্বে ছিলেন রামসফেল্ড।গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়াকে আকস্মিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেন। মাত্র পাঁচ দিন এই পদে ছিলেন তিনি।
জাকারিয়াকে বরখাস্ত করার ঘটনা ছাড়াও তাঁর সময়ে আলোচিত আরেকটি খবর ছিল, গ্রিসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পদ থেকে কিম্বার্লি গিলফয়েলকে সরিয়ে দেওয়া।হোয়াইট হাউসে ট্রাম্পের অপমানের রাজনীতিএদিকে গুঞ্জন চলছে, ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
সূত্র: প্রথম আলো