বিশ্বব্যাপী জ্বালানি অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশেও। চড়া দাম, পেট্রলপাম্পে দীর্ঘ লাইন এবং ফুয়েলের গুণগত মান নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে গাড়ি ব্যবহারকারীদের জন্য পরিস্থিতি এখন বেশ চ্যালেঞ্জিং।ঢাকার দীর্ঘ যানজট আর গরমে সবচেয়ে বেশি চাপে পড়ে গাড়ির ইঞ্জিন ও ফুয়েল সিস্টেম। যানজটের সময় বিশেষ করে হাইব্রিড গাড়ির ইঞ্জিন বারবার বন্ধ ও চালু হয়।
অন্যদিকে দীর্ঘদিন ব্যবহৃত সাধারণ পেট্রলচালিত গাড়িতে ফুয়েল ইনজেকশন সিস্টেমে ডিপোজিট জমে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা থেকে গাড়িকে কতটা সুরক্ষিত রাখা যায়, তা নিয়ে সচেতনতা বাড়ছে গাড়ির মালিকদের মধ্যে।হাইব্রিড গাড়ি ব্যবহারকারী ঢাকার ব্যবসায়ী আরাফাত হোসেন বলেন, যানজটে রাস্তায় চলাচলের সময় গাড়ি বারবার ব্রেক করতে হয়। আর গাড়ি থামলে ইঞ্জিন বন্ধ হয়ে ব্যাটারি চালু হয়।
আবার ব্যাটারি থেকে ইঞ্জিনে পরিবর্তনের সময় গাড়িতে কিছুটা ধাক্কা অনুভূত হয়।
সূত্র: প্রথম আলো