চট্টগ্রামের উত্তর কাট্টলীর পূজা ‘রিপু রজনী’র মুগ্ধতায় বুঁদ হয়ে আছে সারা দেশ। সেই সঙ্গে আছে ‘রক্তাঞ্জলি’ পূজা আয়োজন। আরও আছে আকবর শাহ রোডের ছোট কালীবাড়ির ‘রাজ গোর্খা’, বড় কালীমন্দিরের ‘অবিনশ্বর’ ও কোতোয়ালির ষোড়শীকুঞ্জ সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদের ‘সাঁকো’। চোখ ফেরানো যায় না পাথরঘাটার মনোহরখালী নব প্রতীক সংঘের প্রতিমা থেকেও।
শুধু প্রতিমাই নয়, বিচিত্র ধরনের আলোকসজ্জা, পৌরাণিক নৃত্য-গীত ও আখ্যান উপস্থাপনের মধ্য দিয়ে এ বছর চট্টগ্রাম দুর্গোৎসবের নগরী। নগরীর আনাচকানাচে ছোট-বড় মিলিয়ে অর্ধশতাধিক পূজা আয়োজন থেকে ঘুরে এলেন অনন্যা গোস্বামী। ছবিতে দেখে নিন এবারের চট্টগ্রাম মহানগরীর পূজার আয়োজনগুলো।চট্টগ্রামের উত্তর কাট্টলীর আকবর শাহ রোডের বড় কালীমন্দিরে নজর কাড়ছে ‘অবিনশ্বর’ থিমের পূজা–আয়োজন।
এই থিমের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে মহামুক্তি, মহাশ্মশান, মহাকাল ও অঘোরী সাধনার আবহনগরীর উত্তর কাট্টলী তালুকদারবাড়ির মণ্ডপ ‘রিপু রজনী’।
সূত্র: প্রথম আলো