শিমখেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়াখুড়ি গ্রামে। ২০ অক্টোবরবিকেলে পশ্চিম আকাশের সূর্যের সোনালি আলো কাশফুলের ওপর পড়ে হলুদাভ রং ধারণ করেছে। কুদঘাটা, বরিশাল নগর, ২০ অক্টোবরঝালকাঠি ও পিরোজপুরের বিভিন্ন এলাকায় আমড়ার ভালো ফলন হয়। বাগান থেকে তুলে আমড়া নৌকায় করে নিয়ে আসেন চাষিরা। প্রতিদিন বিকেলে বসে জমজমাট হাট। স্থানীয় আড়তে চলে বেচাকেনা, ওজন ও বস্তাবন্দী করার কাজ।
এরপর সড়কপথে এসব আমড়া পাঠানো হয় দেশের বিভিন্ন এলাকায়। বর্তমানে প্রতি মণ আমড়া ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। জিন্দাকাঠি, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ২০ অক্টোবরকালগ্রাসী যমুনা নদী। শুষ্ক মৌসুমে কোথাও শুকিয়ে চর জেগেছে, কোথাও হাঁটু বা কোমরসমান পানি জমে আছে। হেঁটেই কোমরপানি মাড়িয়ে যমুনার চরে যাচ্ছেন বয়োজ্যেষ্ঠ নারী ও পুরুষ।
চালালকান্দি গ্রাম, সোনাতলা উপজেলা, বগুড়া, ২০ অক্টোবরহেমন্তের সকালে পথের পাশে মাটিতে পড়ে আছে শিউলি ফুল।
সূত্র: প্রথম আলো