জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে ডাবল সেঞ্চুরি পেয়েছেন রাজশাহীর নাঈম আহমেদ। সিলেটে লেজের ব্যাটসম্যানদের সঙ্গী করে দুর্দান্ত এক সেঞ্চুরি পেয়েছেন খুলনার আজিজুল হাকিম। সেঞ্চুরি পেয়েছেন মোহাম্মদ নাঈমও।নাঈমের ডাবল সেঞ্চুরিকামরুল ইসলাম রাব্বীর করা বলটাকে গ্ল্যান্স করলেন নাঈম আহমেদ।
বল সীমানা দড়ি ছুঁতেই রাজশাহীর ব্যাটসম্যানের বুনো উদ্যাপন প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাকে ডাবল সেঞ্চুরি বানানোর আনন্দে। বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাকেই ডাবল সেঞ্চুরি বানালেন নাঈম।
তাঁর আগে তাইবুর রহমান, মোসাদ্দেক হোসেন, তাওহিদ হৃদয় ও আবদুল্লাহ আল মামুন ডাবল সেঞ্চুরিতেই খুলেছিলেন সেঞ্চুরির খাতা।প্রথম সেঞ্চুরিকেই ডাবল বানালেন নাঈমরাজশাহীতে আজ নাঈমের দল বরিশালের বিপক্ষে ইনিংসও ঘোষণা করে দেয় নাঈমের ডাবল সেঞ্চুরির পরেই।
সূত্র: প্রথম আলো