ফুটবলের রাজদণ্ড কি তবে নতুন প্রজন্মের হাতে চলে গেছে?গত জুলাইয়ে লিওনেল মেসিকে দর্শক বানিয়ে লামিনে ইয়ামাল যখন বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরলেন, তখন অন্তত তেমনই মনে হয়েছিল। ক্রিস্টিয়ানো রোনালদোও তখন দর্শকের কাতারে। ফুটবলের মঞ্চে যেন নতুন যুগের আনুষ্ঠানিক ঘোষণা। মেসি-রোনালদোর দিন ফুরিয়ে আসছে, শুরু হচ্ছে ইয়ামালদের দিন।কিন্তু ফুটবল তো শুধু মাঠের খেলা নয়। মাঠের বাইরেও আরেকটি খেলা চলে। সেখানে গোল নেই, অ্যাসিস্ট নেই, ট্রফিও নেই।
আছে ডলারের হিসাব। আর সেই খেলায় এখনো দুই বৃদ্ধ সিংহের দাপট। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে মেসি-রোনালদো বুঝিয়ে দিচ্ছেন, ফুটবলের আর্থিক সাম্রাজ্যে তাঁদের সিংহাসন এত সহজে দখল করা যাবে না।যুক্তরাষ্ট্রের বাণিজ্য সাময়িকী ‘ফোর্বস’ ২০২৬ সালে বিশ্বের সর্বোচ্চ আয়কারী ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে যথারীতি এক নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো, দুইয়ে লিওনেল মেসি।
টানা চতুর্থ মৌসুমে এবং গত ১৩ বছরের মধ্যে ১২তমবার বিশ্বের সর্বোচ্চ আয়কারী দুই ফুটবলারের নাম রোনালদো ও মেসি।মেসি না রোনালদো: বয়স ৩০ পেরোনোর পর কে বেশি ভালোভাবা যায়!
সূত্র: প্রথম আলো